বাংলাদেশ

প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুমকি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের জন্য প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাকরিচ্যুত ও কারামুক্ত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, সরকার তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করা হবে।

বিডিআর পরিবারের পক্ষ থেকে মারুফ সরকার বলেন, “২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও কারাবন্দি সদস্যদের ন্যায়বিচার এবং অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্তদের কল্যাণ নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সরকারের প্রতি দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে ১২টা ৫ মিনিটে শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হবে।

বিষয়:চাকরিচ্যুত দাবি প্রধান উপদেষ্টা বিডিআর বিডিআর সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…