চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডিআর বিদ্রোহ: ৩৩ ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিডিআর বিদ্রোহে নিহতদের দাফনের জন্য লাশের উপর পতাকা ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, বিদ্রোহ ও হত্যাকাণ্ডে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মত সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংঘটনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। যার ফলে তারা পরিস্থিতি প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য ৩৩ ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিডিআর স্বাধীন তদন্ত কমিশন।

বিডিআর স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত মূলক সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহকে আরও উসকে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিত ভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস চালিয়েছে।

‘রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ সংঘটন করতে পেরেছে।’

বিডিআর স্বাধীন তদন্ত কমিশন আরও জানিয়েছে, ঘটনার সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত। তবে এই মুহূর্তে নাম বলা যাবে না, তদন্ত শেষে প্রকাশ করা হবে। রাজনৈতিক, সামরিক অফিসার, বিডিআর সদস্য, সংবাদিকসহ ১৫৮ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে আরও ৫০ জনের সাক্ষ্য বাকি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ জনের সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়েছে তদন্ত কমিশন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন-শৃংখলা বাহিনী নিষ্ক্রিয়বিডিআরবিডিআর বিদ্রোহবিডিআর স্বাধীন তদন্ত কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT