ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক

বাংলাদেশের ক্রিকেটাররা ট্রফি গ্রহণের সময় হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা ট্রফি গ্রহণের সময় হাসিমুখে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ব্যর্থতার পর আবারও ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল বলের ক্রিকেটে প্রথমবার নেতৃত্ব দিতে নামেন শান্ত। কিউই অধিনায়ক টিম সাউদির বিপক্ষে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন তিনি। সকাল সাড়ে নটায় গড়াবে লড়াই। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করলো বাংলাদেশ।

দলে ওপেনার হিসেবে দেখা মিলবে মাহমুদুল হাসান জয় এবং জাকির হোসেনের। আর লিটন দাসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান হোসান। মিডলঅর্ডার সামলাতে দলে আছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার শরীফুলের পাশাপাশি বাকীরা হলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান।

বিষয়:টেস্ট সিরিজ নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট শান্ত সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…