চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কতো প্রেক্ষাগৃহে চলছে ‘অ্যানিমেল’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
অ্যানিমেল সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন ব্যক্তি ধ্বংসস্তূপের মধ্যে অস্ত্র হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভারতের বক্স অফিসে তাক লাগানো বহুল আলোচিত-সমালোচিত ছবি ‘অ্যানিমেল’। এদিন সকাল থেকে বাংলাদেশের মাল্টিপ্লেক্স সহ বেশকিছু সিঙ্গেল স্ক্রিনেও চলছে ছবিটি।

সাফটা চুক্তির আওতায় ‘অ্যানিমেল’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার ও পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে রণবীর-অনিল কাপুরের এই ছবিটি মুক্তি পেয়েছে।

এরমধ্যে বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ‘অ্যানিমেল’ এর প্রায় ৪০টির মতোন শো রয়েছে। স্টার সিনেপ্লেক্সের শো টাইমে দেখা গেছে, শুক্রবার থেকে আরো বেশী স্ক্রিনে চলবে ছবিটি। শুধু স্টার সিনেপ্লেক্স নয়, ব্লকস্টার সহ সব আধুনিক প্রেক্ষাগৃহগুলোতে সর্বোচ্চ শো নিয়েই শুরু হয়েছে ‘অ্যানিমেল’ এর বাংলাদেশ যাত্রা!

Banglabid

কথা ছিলো ভারতসহ বিশ্বব্যাপী মুক্তির দিন, অর্থ্যাৎ ১ ডিসেম্বরেই বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে! ১ ডিসেম্বরের আগেই মন্ত্রণালয়ের অনুমতি পেলেও সেন্সর ছাড়পত্র পেতে করতে হয় অপেক্ষা। শেষ পর্যন্ত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। বৃহস্পতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সিদ্ধান্ত জানান অনন্য মামুন।

মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে অগ্রিম টিকেট নিতে শুরু করেছে দর্শক। প্রতিষ্ঠানটির ওয়েব সাইট থেকেও অগ্রিম টিকেট সংগ্রহ করছেন দর্শক। এদিন দুপুরে ওয়েব সাইট ঘেটে দেখা গেছে, বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যার কোনো টিকেট অবশিষ্ট নেই।

এদিকে ভারত সহ বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালাচ্ছে ‘অ্যানিমেল’। মাত্র পাঁচ দিনে প্রায় পাঁচশ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি! বুধবার পর্যন্ত ছবিটি আয় করেছে ৪৮১ কোটি রুপি। টি-সিরিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা এক পোস্টে জানানো হয়েছে এই তথ্য।

Reneta

শুধু ভারতেই ‘অ্যানিমেল’ আয় করেছে ২৮২ কোটি রুপি। ছবিটি ইতোমধ্যেই ৪১৮ কোটি রুপি আয় করা ‘ব্রহ্মাস্ত্র’কে ছাড়িয়ে গেছে। তবে এখনও ‘সঞ্জু’র রেকর্ড ভাঙতে পারেনি। বিশ্বজুড়ে ‘সঞ্জু’র আয় ছিল ৫৮৬.৮৫ কোটি রুপি।

বক্স অফিস দৌড়ের সাথে সমান তালে হচ্ছে সমালোচনা। এই সিনেমায় অত্যধিক যৌনতা, নারী অবমাননাকারী সংলাপ আর নৃশংস অ্যাকশন দৃশ্যের জন্য ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন অনেকে। তবে তাতে থেমে নেই ছবিটি।

সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিমেলআরব ভার্সনবলিউডবাংলাদেশরণবীররাশমিকালিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT