চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তের ওপারেও উজ্জ্বল তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী ও শিল্পীদের ছবি, উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁটাতারের সীমানা পেরিয়ে দিনকে দিন বাংলাদেশি তারকাদের কদর বাড়ছে ভারতে। বাড়ছে তাদের ভক্তের সংখ্যাও। ওটিটির বদৌলতে চঞ্চল-মোশাররফরাতো এখন রীতিমত ভারতীয় বাঙালিদের কাছেও সুপারস্টার। জয়া আহসানতো নিয়মিত কলকাতার সিনেমায় কাজ করেই চলেছেন।

সীমানা পেরিয়ে দ্যুতি ছড়ানোর আরো এক ধাপ পথ যেন এবছর অতিক্রম করলেন দেশি তারকারা। ভারতীয় বাংলার গণ্ডি পেরিয়ে এবছর দুই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন অভিষিক্ত হলেন হিন্দি সিনেমায়!

গুণী নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’র মাধ্যমে প্রথমবার হিন্দি সিনেমায় অভিষিক্ত হলেন বাঁধন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে তুমুল প্রশংসা পেয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর এই অভিনেত্রী। এদিকে ডিসেম্বরের ৮ তারিখে জি-ফাইভে মুক্তি পেল জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটিও পছন্দ করেছেন ভারতীয় দর্শক। শুধু সাধারণ দর্শকই নয়, ছবিতে জয়ার চরিত্রটি সমালোচকদের কাছেও আলাদা প্রশংসা পাচ্ছে।

চলতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে ভারতের সিনেমা হলে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ছবি ‘মুজিব’। ভারতের কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগালের এই ছবি দিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সিনেমা অঙ্গনেও বেশ আলোচিত হন আরিফিন শুভ! ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে বলিউডের নাসিরউদ্দিন শাহ থেকে শুরু করে এই প্রজন্মের অদিতি রায় হায়দরিদের প্রশংসাও কুড়িয়েছেন শুভ।

ভারতের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পদাতিক’ এর পরিচালনায় আছেন মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী। এই ছবিতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবির মধ্য দিয়েই প্রথম কোনো ভারতীয় একক প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করলেন তিনি। ছবিটি ইতোমধ্যে দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হচ্ছে। খুব শিগগির সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা! মৃণাল সেনের চরিত্রে চঞ্চলের বিভিন্ন লুক ইতোমধ্যে ভারতীয় দর্শকের মন কেড়েছে!

চলতি বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ‘মহানগর -২’ ছাড়াও কলকাতার ছবি ‘হুব্বা’ দিয়ে আলোচনায় ছিলেন মোশাররফ। ছবিটি এবছর নভেম্বরে ভারতে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে আগামি জানুয়ারিতে মুক্তি নির্ধারণ করা হয়েছে। ব্রাত্য বসুর আগের ছবি ‘ডিকশনারি’ দিয়েই ভারতীয় সিনেমায় অভিষেক হয় মোশাররফ করিমের। ‘হুব্বা’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ভারতীয় সিনেমা! এরইমধ্যে এই ছবির টিজার ও পোস্টারে হুব্বা রূপে মোশাররফের প্রশংসা পশ্চিমবঙ্গের বিচক্ষণ দর্শকদের মনেও!

খুব আলোচনা না হলেও চলতি বছরের শুরুতেই ভারতীয় সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন বাংলাদেশের ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণের! এ বছর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। সিনেমাটি নির্মাণ করেন অতনু ঘোষ। ফারিণের বিপরীতে ছিলেন অভিনেতা, নির্মাতা কৌশিক গাঙ্গুলী।

দেশের সিনেমাকে চাঙ্গা রাখার ব্রত নিয়ে গত দু’দশক ধরেই ঢাকাই মূল ধারার সিনেমা সামলাচ্ছেন শাকিব খান। মাঝখানে যৌথপ্রযোজনায় শিকারি, নবাবের মতো ছবি দিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো শাকিব খান অভিনয় করলেন সর্বভারতীয় ছবি ‘দরদ’-এ! ছবিতে তার বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবিটি পরিচালনার দায়িত্বে অনন্য মামুন থাকলেও প্রযোজনায় আছেন বাংলাদেশ ও ভারতের একাধিক প্রযোজক। নভেম্বরেই ভারতের বেনারসে শুটিং সম্পন্ন করে ফিরেছেন শাকিব। আগামি বছরে ছবিটি হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনয়শিল্পীদের বাইরে একজন দেশি নির্মাতার অভিষেক হলো ভারতীয় সিনেমায়! বলছি বাংলাদেশের ছোটপর্দার দক্ষ নির্মাতা সঞ্জয় সমদ্দারের কথা। তার ক্যারিয়ারের প্রথম ছবিটি প্রযোজনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা জিৎ। ছবির নাম ‘মানুষ’। প্রযোজনার পাশাপাশি জিৎকে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতেও দেখা যায়। নভেম্বরে ভারতে মুক্তি পায় ছবিটি। গেল শুক্রবার থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও চলছে এটি।

ট্যাগ: আরিফিন শুভচঞ্চল চৌধুরীজয়া আহসাননেটফ্লিক্সফিরে দেখা ২০২৩বছর শেষে ২০২৩মোশাররফ করিমলিড বিনোদনশাকিব খানসিনেমাসীমান্তের ওপারেসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা

পরবর্তী

সৌম্যর মাঝে সাকিবকে খুঁজছেন হাথুরু

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর মাঝে সাকিবকে খুঁজছেন হাথুরু

প্রভাস ও শাহরুখের ছবি, দুই তারকার স্টাইল ও লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম বুকিংয়ে প্রভাসকে টেক্কা শাহরুখের!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT