চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমাহীন বৈষম্যের শিকার বিসিএস (ডাক) ক্যাডার

ব্যাচভিত্তিক ভূতাপেক্ষ পদোন্নতি ও নিয়মিত পদোন্নতির দাবি

জাহিদ রহমানজাহিদ রহমান
৫:২৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৪
মতামত
A A

আর্থিক সুবিধাসহ ব্যাচভিত্তিক ভূতাপেক্ষ পদোন্নতি ও পরবর্তীতে পদোন্নতির যোগ্যতা অর্জনের সাথে সাথেই ব্যাচভিত্তিক নিয়মিত পদোন্নতি প্রদান এবং অন্যান্য সরকারি দপ্তরের ন্যায় সকল বিভাগে বিভাগীয় দপ্তরসহ পদ সৃজনের দাবি জানিয়েছে ডাক বিভাগের বিসিএস কর্মকর্তারা।

গতকাল রবিবার (১৮ আগস্ট) বিসিএস (ডাক) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উল্লিখিত দাবির দ্রুত অবসান চেয়ে প্রথমে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক করেন।

উল্লিখিত দাবির প্রেক্ষিতে সচিব ড. মো. মুশফিকুর রহমান তার মন্ত্রণালয়ের এখতিয়ারভূক্ত ভূতাপেক্ষ পদোন্নতিসহ অন্যান্য দাবিসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেছেন এবং যেসকল দাবিসমূহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, সেগুলো অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে প্রেরণসহ কার্যকর ভূমিকা গ্রহণ করবেন মর্মে জানিয়েছেন। ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টার নাহিদ ইসলাম বিসিএস (ডাক) ক্যাডারের সুনির্দিষ্ট দাবিসমূহ শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সচিবকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

বিসিএস পোস্টাল এসোসিয়েশন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক বিভাগের মহাপরিচালক গ্রেড-১ এর মতো গুরুত্বপূর্ণ পদটি অধিকাংশ সময় অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে চালিয়ে নেয়া হচ্ছে। অতিরিক্ত মহাপরিচালক গ্রেড-২ এর একটি পদ থাকলেও পদ সৃষ্টির পর থেকে এ পদে কোনো কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হচ্ছে না। পদোন্নতিযোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টমাস্টার জেনারেল/সমমান (গ্রেড-৩) এর মোট ১২টি পদের মধ্যে ০৯টি পদই দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে, যা ডাক সার্ভিসের ইতিহাসে নজিরবিহীন। যথাসময়ে ধারাবাহিক পদোন্নতি ব্যাহত হওয়ার কারণে এই ক্যাডারের ১৯৬টি অনুমোদিত পদের মধ্যে ৯৩টি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। নীতি নির্ধারণী পর্যায়ে যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় দেশের ৩৯টি জেলা এবং সকল উপজেলায় এখনও ১ম শ্রেণির কোনো পদ সৃষ্টি হয়নি বিধায় ৩য় শ্রেণির কর্মচারী দ্বারা এসকল ডাকঘর পরিচালিত হয়ে আসছে, যেখানে অন্যান্য ক্যাডার সার্ভিসের উপজেলা পর্যায় পর্যন্ত ১ম শ্রেণির একাধিক পদ রয়েছে।

দেশে পূর্বের ৪টি প্রশাসনিক বিভাগের পর নতুন আরও ৪টি বিভাগ সৃষ্টি হলে অন্য সকল সরকারি দপ্তরের নতুন ৪টি বিভাগ সমূহে বিভাগীয় দপ্তর পদ সৃজনসহ তৈরি হলেও নতুন বিভাগসমূহে ডাক বিভাগের কোনো বিভাগীয় দপ্তর এখন পর্যন্ত সৃষ্টি করা হয়নি। এ সংক্রান্ত প্রস্তাব বিভিন্ন সময়ে প্রেরণ করা হলেও নীতি নির্ধারণী পর্যায়ের সদিচ্ছার অভাবে অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি। এ কারণে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় মনিটরিংব্যবস্থা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে এবং জরুরি ডাক ও আর্থিক সেবাসমূহ নাগরিক চাহিদা নিরিখে গুনগত মান বজায় রেখে প্রদান করা যাচ্ছে না।

বিসিএস (ডাক) ক্যাডারের কর্মকর্তাদেরকে অন্যান্য বিসিএস ক্যাডারের তুলনায় পদোন্নতি ও অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত রাখা হয়েছে। বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র), বিসিএস (কৃষি), বিসিএস (সওজ), বিসিএস (নিরীক্ষা ও হিসাব), বিসিএস (গণপূর্ত), বিসিএস (আনাসার) সহ অন্যান্য ক্যাডারের ৩৭তম ব্যাচ ২০১৯ সালে ৯ম গ্রেডে যোগদানের পর ফিডার পদে ৫ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে ২০২৪ সালে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছে। অপরদিকে ডাক ক্যাডারের ৩৩তম ব্যাচ ২০১৪ সালে যোগদান করে পরবর্তী উচ্চতর গ্রেডে (ষষ্ঠ) পদোন্নতির সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ১০ বছরের অধিক সময় ধরে ৯ম গ্রেডেই কর্মরত আছেন। একইভাবে, অন্যান্য ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তাগণ ২০২১ সালে ৪র্থ গ্রেডে পদোন্নতি পেয়ে থাকলেও ডাক ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তাগণ বর্তমানে ৬ষ্ঠ গ্রেডে কর্মরত আছেন। অন্যান্য ক্যাডার সার্ভিসে ৯ম গ্রেড থেকে ৫ম গ্রেডে পদোন্নতি পেতে যেখানে ১০ থেকে ১১ বছর সময় লাগে, বিসিএস ডাক ক্যাডারে সেই পদোন্নতি পেতে ২০ বছরের অধিক সময় লেগে যায়। এই বৈষম্য বিসিএস ডাক ক্যাডারের সকল পর্যায়ে বিরাজমান। পদোন্নতির ক্ষেত্রে এই বৈষম্যের কারণে বিসিএস (ডাক) ক্যাডারের সকল পর্যায়ের কর্মকর্তাগণ আর্থিক ও সামাজিকভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

Reneta

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি ঐতিহ্যবাহী সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে জরুরি ডাক ও আর্থিক সেবা দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছে। কিন্তু জনবল সংকট, প্রশাসনিক সংস্কারের অভাব এবং মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে এই সার্ভিসের প্রত্যেকটি কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই চরম বৈষম্যের শিকার হচ্ছে। উল্লেখ্য, বিভিন্ন পদে পদ শূন্য থাকা সত্ত্বেও বিগত ২ বছর মেয়াদকালে এই ক্যাডারের একজন কর্মকর্তাকেও কোন পদেই পদোন্নতি প্রদান করা হয়নি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ডাক বিভাগবিসিএস পোস্টাল এসোসিয়েশনসীমাহীন বৈষম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT