চ্যানেল আই’র উদ্যোক্তা অনুষ্ঠান পেল বিসিআরএ ভিক্টোরি অ্যাওয়ার্ড️
চ্যানেল আই’র উদ্যোক্তা অনুষ্ঠানে বিসিআরএ ভিক্টোরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চ্যানেল আই-এর এসএমই নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ অর্জ️ন করল বর্ষ️সেরা অনুষ্ঠানের সম্মাননা বিসিআরএ ভিক্টরি অ্যাওয়ার্ড️ ২০২২। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড️ প্রদান করেন। অপু মাহফুজের উপস্থাপনা ও পরিচালনায় ২০১৪ সালের মহান মে দিবসে শুরু হয় উদ্যোক্তা অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে কাজ করে অনন্য অবদান রেখে চলায় চ্যানেল আই-এর উদ্যোক্তা অনুষ্ঠানকে সাধুবাদ জানানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






