ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন সোহান

বাংলাদেশ ক্রিকেটার সোহান ইনজুরিতে আক্রান্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সোহান ইনজুরিতে আক্রান্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেতৃত্বে প্রথম জয়ের স্বাদ পেতেই নুরুল হাসান সোহানকে ছুটতে হয়েছে হাসপাতালে। কিপিংয়ের সময় বাম হাতের তর্জনিতে চোট পেয়েছিলেন নতুন টি-টুয়েন্টি অধিনায়ক। ম্যাচের পর এক্স-রে করানো হলে সেই আঙুলে ধরা পড়ে চিড়।

দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, সফরে আর মাঠে নামতে পারবেন না সোহান।

‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ও ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।’

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়নি কাউকে। মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবেন সেটি এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

বিষয়:চোট বিসিবি লিটন দাস সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…