ক্রিকেট

নেতৃত্ব পেয়ে যে লক্ষ্যের কথা জানালেন মিরাজ

মিরাজ গাড়ির মধ্যে বসে হাসছেন ও হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্ব পেয়ে মিরাজ গাড়ির মধ্যে বসে হাসছেন ও হাত দেখাচ্ছেন, বাংলাদেশের একজন যুব নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হুট করেই বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আগামী একবছরের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব সামলাবেন মিরাজ।

দায়িত্ব পাওয়ার একদিন পর শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। মিরপুরে প্রথমদিনে জানান লক্ষ্যের কথা। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে মিরাজের অধিনায়কত্বের যাত্রা।

মিরাজ বললেন, ‘ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের দলগতভাবে খেলাটা গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে ওয়ানডে টিমটা দাঁড় করানোর। একবছরের ভেতর সবকিছু সেট করতে হবে।’

‘আমি এই দলের উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোন ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেয়ার চেষ্টা করব।’

বিষয়:বাংলাদেশ বিসিবি মিরাজ শ্রীলঙ্কা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…