চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি ঠেকাতে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি নতুন কর্মকর্তার নিয়োগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকানো যাচ্ছে না। এসব থামাতে বিসিবির ইউনিটে যোগ দিচ্ছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শাল। তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকাতে হিমশিম খেতে হয় বিসিবিকে। এক্ষেত্রে আইসিসির সাবেক এ কর্মকর্তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড।

শনিবার রাতে বোর্ড সভা শেষে ইফতেখার বলেছেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

বিপিএলসহ স্থানীয় টুর্নামেন্টগুলোতে কাজ করছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট। এবার আইসিসি থেকে স্পেশাল ইউনিট নিয়ে আসার পরিকল্পনা করেছে বিসিবি। ইফতেখার বলেছেন, ‘বিপিএলের আগামী আসরের জন্য আমরা আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছি। বিপিএলের আগামী মৌসুমে তারা কাজ করবে।’

যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন মার্শাল। কলেজ অব পুলিসিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিবিবোর্ড মিটিংমার্শালমিঠুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT