চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত বিপিএলের মাঝেই

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৯:৫৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান সাংবাদিকদের সাথে কথা বলছেন, মিডিয়া কর্মীরা তাকে ঘিরে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। নিরাপত্তা ইস্যুতে দেশেই ফেরা হয়ে ওঠেনি। পরে দেশের মাটিতে তো নয়ই, বিদেশেও বাংলাদেশের পরের সিরিজগুলোতে আর খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। প্রশ্ন বড় হচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কিনা। চলতি বিপিএলের মাঝেই সেটির সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধান ফারুক আহমেদ জানালেন এমন কথাই।

শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্স ঘুরতে আসেন ফারুক আহমেদ। সাকিবের বিষয়ে প্রশ্নের উত্তর দেন। সঙ্গে জানালেন, সাকিব সমস্যাগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথে নিয়মিতই যোগাযোগ করেছেন। ইতিবাচক নির্দেশনা পেলে দেশের জার্সিতে ফিরবেন।

‘সাকিব এখনও তো অবসর নেয়নি, তেমন কিছুই হয়নি। চেষ্টা নয়, সাকিব এখন যদি অবসর নিয়ে ফেলত, তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে, কীভাবে ওটা ঠিক করা যায়। আর এই বিষয়গুলোতে আমার হেল্প করার কোনো অবস্থা নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকার থেকে, যদি কোনরকম নির্দেশনা আসে- ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে।’

Banglabid

মন্ত্রণালয় ইতিবাচক নির্দেশনা দিলেও সাকিবের ফিটনেস ও মানসিক অবস্থা বিবেচনা করে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে, জানালেন বিসিবি প্রধান। বললেন, ‘তার ফিটনেস, মানসিক অবস্থা এবং নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’

সাকিবের জন্য টিম ম্যানেজমেন্টের চাহিদা থাকলেও বিষয়টা জাতীয় ইস্যু হওয়ার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড। বিসিবি সভাপতি বললেন, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবো না, যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু। সেটা নির্বাচকরা চাইলে করতে পারবে না।’

‘সাকিবের বিষয়টা আমি বলেছি, আসলে মন্ত্রণালয়ের (ক্রীড়া) নির্দেশনায় আমি বলেছি। মন্ত্রণালয় যখন বলেছে, ঘোষণাও দিয়েছিল আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি বলেছেন, সাকিব খেলবে এবং তার সমস্যাটা সরকার দেখবে। তারপর যখন শেষদিকে আসল, যে এটা একটা নিরাপত্তা হুমকি রয়েছে তখন বন্ধ করে দিয়েছে।’

Reneta

আগামী ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। প্রথমে সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে খেলবে, পরে পাকিস্তানে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের বাইরে যেহেতু টুর্নামেন্ট হবে, সেখানে তো সমস্যা থাকার কথা না সাকিবের খেলায়। বিসিবি সভাপতি বিষয়টি মানছেন। বিপিএলের মাঝেই বিষয়টি নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন। বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে, জিনিসটা আমার মনে হয় এই বিপিএলের মাঝে নির্বাচক টিমের সাথে বসে সিদ্ধান্ত নেয়ার দরকার আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিফারুক আহমেদবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT