চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন আমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ৫১ জন প্রার্থী তা জমা দেন। যাচাই-বাছাই শেষে সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রাথমিক তালিকায় তিন ক্যাটাগরি থেকে মোট ৪৮ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। মনোনয়ন বাতিল হয়েছে যাদের, তারা অবশ্য আপিল করতে পারবেন মঙ্গলবার। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে আপিল গ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫ পর্যন্ত চলবে শুনানী। ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রাপ্ত আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। তাতে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মনোনীত কাউন্সিলর শওকত হোসেনের, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর হাসিবুল আলমের।

ক্যাটাগরি ১ থেকে (জেলা-বিভাগ) ১৮ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ১৫ জন, ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে বৈধতা পেয়েছেন ৩০ জন। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেয়া তিন জনই বৈধতা পেয়েছেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

Reneta

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন দুজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুলফাহিমবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেন দুর্ঘটনা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মার্চ ২২, ২০২৬

কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২

মার্চ ২২, ২০২৬

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT