ক্রিকেট

কোয়াব নির্বাচন: সভাপতি সেলিম না মিঠুন, চলছে ভোটগ্রহণ

BCB ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমে ভোটগ্রহণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

BCB ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমে ভোটগ্রহণের জন্য মানুষজন উপস্থিত, ভোটাররা ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হচ্ছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির একাডেমি ভবনে চলছে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫টা পর্যন্ত ভোট চলবে। অনলাইন এবং অফলাইন দুভাবেই ভোট দিতে পারছেন সদস্যরা।

মোট ১১ পদের নির্বাচন হলেও মূলত লড়াইটা সভাপতি পদ ঘিরে। বাকি ১০ পদে একজন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। তাতে কোন লড়াই ছাড়াই তারা নির্বাচিত হতে চলেছেন।

সভাপতি পদের জন্য লড়ছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ভোটার হিসেবে মোট ২১৫ জন নিবন্ধন করেছেন।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে চলেছেন- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি)। আট সদস্য- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

বিষয়:কোয়াব বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…