চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরার সামনে আসা ক্রিকেটারদের ‘হুমকি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে সামনে এলো ভয়ংকর এক অভিযোগ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনসহ বেশ কয়েকজনকে ‘দেখে নেয়ার’, রাস্তাঘাটে ‘হেনস্থা করার’ এমনকি গুলি করে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। ‘দালালি’ করে দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টি করেছেন বলা হচ্ছে। ‘আজকের পর থেকে কোন ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না’ বলেও তাদের কাছে বার্তা আসছে অচেনা নম্বর থেকে।

গতরাতে সংবাদ সম্মেলনে মিঠুন বলেছেন, ‘ক্যামেরার সামনে আমরা যারা এসেছি, তারা সবাই পেয়েছে (হুমকি), শুধু আমি নই। কোন না কোনভাবে বিভিন্ন অচেনা নম্বর থেকে আমাদের বিভিন্ন হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এটা সত্য।’

বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন, বোর্ডের সংশ্লিষ্ট বিভাগকে ব্যাপারটি খতিয়ে দেখতে বলবেন তারা।

Banglabid

‘আমাদের নিরাপত্তা বিভাগ আছে। আমরা তো এখন শুনলাম। আমি ওটায় অনুরোধ করব, যার যার কাছে এসেছে (হুমকি), এই ফোন নম্বরগুলো যদি আমাদেরকে দেয়, আমরা আমাদের নিরাপত্তা বিভাগকে দেব, ওনারা দায়িত্ব নেবেন। আমরা এটাকে গুরুত্ব দিয়েই নিচ্ছি।’

ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে। প্রতিবাদে গত বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আল্টিমেটাম দিয়েছিল কোয়াব। বৃহস্পতিবার পর্যন্ত বেধে দেয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।

পরে বিসিবির এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখা হলেও অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অব্যাহতি দেয়া হয়। সিদ্ধান্তের পরও ক্রিকেটাররা খেলায় ফিরতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে বিসিবি কর্মকর্তারা প্রথমে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে এবং পরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর শুক্রবার থেকে পুনরায় বিপিএল শুরুর ঘোষণা দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার রহমানএম নাজমুলকোয়াববিপিএল ২০২৫-২৬বিসিবিমিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT