ক্রিকেট

সাকিব-লিটনের সঙ্গে নেতৃত্বের আলোচনায় মিরাজও

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-লিটনের সঙ্গে নেতৃত্বের আলোচনায় মিরাজসহ বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে অধিনায়কের সম্ভাব্য তালিকায় সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজও। শর্ট লিস্ট জানতে চাওয়া হলে তিনজনের নাম বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

‘সম্ভাব্য বলতে আপনারা জানেন সাকিব আছে, লিটন আছে। আর একজন আমাদের সম্ভবনাময় মিরাজ আছে। অনেকের মধ্যে তার নামও উঠে এসেছে। এদের সঙ্গেই আলাপ আলোচনা করা হবে।’

অধিনায়ক চূড়ান্ত করতে ডাকা জরুরি সভায় সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে কথা বলে পাকা করা হবে ক্যাপ্টেন। ১২ আগস্টের মধ্যে বাধ্যতামূলকভাবে এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে বিসিবিকে। সেই সময়সীমা পেরোনোর আগেই ঘোষণা করা হবে অধিনায়ক।

আজকের সভায় অন্যান্য বিসিবি পরিচালকরা সভাপতি নাজমুল হাসান পাপনকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করার অনুরোধ করেন। জালাল ইউনুস জানান, বোর্ড সভাপতি ক্রিকেটারদের সঙ্গে কথা বলা শুরু করবেন আজ থেকেই। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে আছেন সাকিব ও লিটন। মিরাজ মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন।

বিষয়:আইসিসি এশিয়া কাপ-২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ জালাল তামিম পাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…