চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে লেভারকুসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৮, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছে বেয়ার লেভারকুসেন। পাঁচ ম্যাচ হাতে রেখে ১৯৯৩ সালের পর জার্মান ক্লাবটি প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পায়। রূপকথার মতো সময় কাটাতে থাকা জাভি আলোনসোর শিষ্যরা চলতি মৌসুমে টানা ৪৮ ম্যাচে অপরাজিত। তাতে দলটির সামনে এসেছে ইতিহাস গড়ার হাতছানি।

ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এএস রোমার বিপক্ষে ঘরের মাঠ বে-অ্যারেনায় লেভারকুসেন পরের ম্যাচে নামবে। বৃহস্পতিবার রাতে ম্যাচটি জিতলে শুধু ফাইনালে খেলাই নিশ্চিত হবে না, সঙ্গে ইউরোপীয় ক্লাব ফুটবল ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ডও নিজেদের করে নেবে।

পর্তুগিজ ক্লাব বেনফিকা ১৯৬৩-১৯৬৫ মৌসুমে স্বপ্নের মতো এক সময় কাটিয়েছিল। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। তাদের রেকর্ড লেভারকুসেন স্পর্শ করে ফেলেছে। এবার ৫৯ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙার পালা।

ঘরের দর্শকদের সামনে ইতিহাস সৃষ্টির কাজটা বুন্দেসলিগার শিরোপাজয়ীদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে ২-০ গোলের জয়ে তারা ফাইনালে এক পা দিয়েই রেখেছে। অপ্রতিরোধ্য হয়ে ওঠা জাভি আলোনসোর দলের পা পিছলে না গেলে অনন্য নজির গড়াও কেবল সময়ের ব্যাপার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলোনসোইউরোপা লিগবেনফিকারেকর্ডলিড স্পোর্টসলেভারকুসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT