ফুটবল

বায়ার্নের ১১ বছরের রাজত্ব শেষ, বুন্দেসলিগার নতুন রাজা লেভারকুসেন

বায়ার্নের খেলোয়াড়রা চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে, খুশি ও উল্লাসে ভরা দলটি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুরন্ত গতিতে ছুটে চলে অপরাজিত থেকে পাঁচ ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ের লেভারকুসেন। আর তাতে শেষ হয়েছে জার্মান লিগটিতে বায়ার্ন মিউনুখের ১১ বছরের রাজত্ব।

জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এমন সমীকরণ সামনে রেখে রোববার রাতে বেএরিনাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নামে জাভি আলানসোর দল। ঘরের মাঠে ৫-০ গোলের বিশাল জয়ে লেভারকুসেন শিরোপা উৎসবে মাতে। জার্মান ক্লাবটি সুযোগ পুরোপুরি কাজে লাগায়। ফ্লোরিয়ান উইর্টজ করেন হ্যাটট্রিক।

১৯৯৩ সালের পর প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পেল লেভারকুসেন। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৯। টেবিলের দুইয়ে থাকা বায়ার্ন তাদের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। চলতি মৌসুমে রূপকথার মতো সময় কাটাতে থাকা জাভির আলানসোর শিষ্যরা একটানা ৪৩ ম্যাচে ধরে অপরাজিত।

খেলার ২৫ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর বোনিফেস। বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত জাকা। এরপর ৬৮,৮৩ ও ৯০ মিনিটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের দেখা পান ফ্লোরিয়ান উইর্টজ।

বিষয়:চ্যাম্পিয়ন বায়ের লেভারকুসেন বুন্দেসলিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…