বাংলাদেশ

বাটা বাংলাদেশ’র প্রথম বাংলাদেশী নারী ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন

বাংলাদেশী নারী ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশী নারী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাটা ‘স্যু’ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন।

আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে বাটা।

সোমবার ১৩ অক্টোবর  কোম্পানি সূত্রে জানা যায়, ফারিয়া ইয়াসমিন হবেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশী যিনি বহুজাতিক এই জুতাপণ্য কোম্পানির বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরেরও বেশি সময় দ্বায়িত্ব পালন করেছেন। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসি-তে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলে-তেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বিষয়:ব্যবস্থাপনা পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…