চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক কিংসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রবর্তনের পর টুর্নামেন্টটিতে প্রথম কোনো বাংলাদেশি ক্লাব হিসেবে অভিষেক হতে চলছে বসুন্ধরা কিংসের। আগামী ১৫ আগস্ট বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি খেলবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে।

মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশনস (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ও প্লে-অফ পর্বের সূচি প্রকাশ করেছে। প্রতিযোগিতায় পশ্চিম জোনে অবস্থান বাংলাদেশের। সেখানে প্রাথমিক রাউন্ডে খেলতে হবে বসুন্ধরাকে।

১৫ আগস্ট শারজা এফসির মুখোমুখি হবে অস্কার ব্রুজেনের দল। ম্যাচটি হবে আমিরাতের মাটিতে। এএফসির নিয়মানুযায়ী ক্লাব র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় হোম ম্যাচ খেলার সুযোগ থাকছে না বসুন্ধরার।

শারজাকে হারাতে পারলে প্লে-অফ রাউন্ড খেলার সুযোগ পাবে বসুন্ধরা। সেখানে প্রতিপক্ষ হবে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি। সে ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নেবে বসুন্ধরা।

আমিরাত প্রো লিগে ২০২২-২৩ মৌসুমে টাইটেল জিতেছে শারজা এফসি। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি। ২০১৬ সালে খেলেছিল শেষ ষোলোতে। ২০২০ ও ২০২২ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়।

চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এএফসি কাপে খেলার সুযোগ থাকবে বসুন্ধরা কিংসের সামনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএএফসি কাপএএফসি চ্যাম্পিয়ন্স লিগবসুন্ধরা কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT