চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারিক কাজীর চুক্তি বাতিল নিয়ে যা বলছে কিংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, কিংসের লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৬ বছর ধরে বসুন্ধরা কিংসের রক্ষণভাগটা সামলে ছিলেন তারিক কাজী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ঘরোয়া ফুটবলের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলার। কারণও জানিয়েছেন তারিক। প্রায় এক বছর ধরে তারিকের বকেয়া বেতন পরিশোধ করছে না কিংস। তারিকের চুক্তি বাতিলের পর পাল্টা পোস্ট দিয়েছে কিংস।

অবশ্য তারিকের বকেয়া বেতনের প্রসঙ্গটি সামনে আনেনি কিংস। তারিকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা লিখেছেন, ‘বসুন্ধরা কিংস ২০১৮ সালে তারিক কাজীকে স্কাউট করে এবং তার বিশ্বাসযোগ্য প্রোফাইল দেখে তাকে বাংলাদেশে আনার উদ্যোগ নেয়। এই যাত্রায়, কিংস তার সব কাগজপত্র প্রক্রিয়াজাত করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহায়তা করে, যার ফলে তিনি ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক করার সুযোগ পান।’

‘বসুন্ধরা কিংস গর্বিত যে তারিক কাজি একজন পেশাদার ফুটবলার থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে, তাকে একাধিক ম্যাচে বসুন্ধরা কিংসের অধিনায়কত্ব দেয়া হয়।’

‘আজ (শুক্রবার), তারিক কাজি এবং বসুন্ধরা কিংস ছয় বছরের সফল যাত্রার পর আলাদা হয়েছে। এই সিদ্ধান্তটি তারিকের পক্ষ থেকে এসেছে এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমরা তারিককে গত ছয় বছরে তার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিক কাজীবসুন্ধরাবসুন্ধরা কিংসবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT