চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে বাসন্তী পূজা: আজ মহানবমী

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১১:১০ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গলে বাসন্তী পূজা উপলক্ষে দেবী মূর্তি ও প্যান্ডেল সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা। প্রতি বছর চৈত্র মাসে আয়োজিত এই পূজা সনাতনী ভক্তদের মনে এনেছে ধর্মীয় ও আনন্দময় আবহ।

শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তীপূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। কিংবদন্তি অনুসারে, শরৎকালে ভগবান রাম দুর্গাপূজা করেছিলেন, যাকে বলা হয় অকাল বোধন!

বাসন্তী পূজা উপলক্ষে শ্রীমঙ্গলের বিভিন্ন পূজা মণ্ডপে চলছে পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান। সি‌নিয়র শিক্ষক ও সাংবা‌দিক ঝলক দত্ত জানান, এবছর শ্রীমঙ্গল উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে মোট ৪৫টির অধিক পূজা মণ্ডপে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য পূজা মণ্ডপ র‌য়ে‌ছে শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকার তিনটি পূজা মণ্ডপ, দেববাড়ি, গন্ধর্বপুর এবং সন্ধানী আবাসিক এলাকায়। এ‌দি‌কে, কা‌কিয়াছড়া চা বাগান থে‌কে ভক্ত প্রতাপ মা‌ঝি জানান, চা শ্রমিক-প‌রিবা‌রের আয়োজনে কাটাবট মণ্ডপেও ধর্মীয় ভাবগাম্ভী‌র্যের মধ‌্য দি‌য়ে পা‌লিত হচ্ছে বাসন্তী পূজা।

Banglabid

আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সপ্তমী পূজার মধ্য দিয়ে। সকাল থেকেই পূজা মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে। পুরোহিতরা মন্ত্রপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন ক‌রেন আর ভক্তরা নি‌বেদন কর‌ছেন অঞ্জলী। গতকাল শনিবার ছিল মহাঅষ্টমী পূজা, আজ (রবিবার) মহানবমী আর সোমবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই বাসন্তী পূজা শেষ হ‌বে।

বাসন্তী পূজাকে ঘিরে শ্রীমঙ্গ‌লে সনাতনীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে দেবীর চরণে প্রণাম নিবেদন ও পুষ্পাঞ্জলি দিয়ে সমৃ‌দ্ধি ও শা‌ন্তির জন‌্য প্রার্থনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসন্তী পূজামহানবমীমৌলভীবাজারশ্রীমঙ্গল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ দেশে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব

পরবর্তী

তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

পরবর্তী
প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরার দৃশ্য ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

স্কুলে শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলাধুলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের টানা ছুটির পর বুধবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT