আদালত

ব্যারিস্টার সুমনের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট।

পৃথক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। কেন ব্যারিস্টার সুমনকে জামিন দেয়া হবে না, এই মর্মে জারি করা রুলের জবাব আগামী দুই সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী।

আদালতে আজ ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। সাথে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

বিষয়:ব্যারিস্টার সুমন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…