চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়লেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক কামরুল হাসানের আদালতে এমন দৃশ্য দেখা যায়।

এ ছাড়া বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ভিড়ের মধ্যে কে বা কারা ডিম নিক্ষেপ করেছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। এ সময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন।

এদিকে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়।

এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ থেকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আজ আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেলহাজাতে পাঠানো হয়েছে।

Reneta

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় ব্যারিস্টার সুমন ঘটনাস্থলে ছিলেন না। এ ছাড়া তিনি ঘটনা জানেন না তারপর ইচ্ছে করে তাকে ফাঁসানোর জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি একজন জনপ্রিয় ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতে কান্নাব্যারিস্টার সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT