আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সরোয়ার হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার ২০ জানুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি।
ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেন, “আমি ঢাকা-১৭ আসনে ক্যান্টনমেন্ট, ভাষানটেক, গুলশান এবং বনানী এলাকায় স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছিলাম। প্রাথমিক যাচাই বাছাইয়ে আমাকে ডিসকোয়ালিফাই করেছিল। এবছর আপিলে আমার প্রার্থিতা ফেরত এসেছে।”
তিনি বলেন, ‘আজকে প্রার্থিতা প্রত্যাহারের দিন। এই আসনে শেষ মুহূর্তে জনাব তারেক রহমান প্রার্থিতা ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, “আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, লালন করি, পালন করি। বেগম জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, জেল খেটেছি। আমি তারেক রহমানের সম্মানে আমার প্রার্থিতা আজ প্রত্যাহার করেছি।”








