আদালত

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৪ দিনের রিমান্ডে

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৪ দিনের রিমান্ডে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ও একজন কিশোর দাঁড়িয়ে আছেন, পেছনে গাড়ি ও মোটরসাইকেল রয়েছে, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা ঘিরে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। আসামিপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে ৭ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পরদিন  সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়।

এর আগে এ মামলায় শনিবার পাঁচ আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়:৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…