চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ৮ হাজার, বাংলাদেশের প্রথম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: এনসিএল টি-টুয়েন্টি দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। বিপিএলেও পারফর্ম করে চলছেন। এদিন অনন্য এক রেকর্ডও গড়েছেন দেশসেরা ওপেনার। স্বীকৃত টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭,৯৯১ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে ব্যাটে নেমে ৩৪ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। পৌঁছে গেছেন বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে ৮ হাজারি ঘরে। তামিমের নামের পাশে এখন ৮০৩১ রান।

মাইলফলকে পৌঁছাতে ২৭১ ইনিংস ব্যাট করেছেন তামিম। দীর্ঘ টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি রয়েছে তার। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭,৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের। টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪,৫৬২ রান করে অবসরে গেছেন গেইল।

বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩,৪৯২ রান আছে সাবেক বনে যাওয়া মালিকের। ৬৮৭ টি-টুয়েন্টিতে ৬১১ ইনিংসে ১৩,৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরেন পোলার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবরিশালবিপএল-২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT