পঁচাত্তরের পনেরই আগস্ট বাবা, ভাই এবং বোনদের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সে সময় পরিবারের অন্যান্য সদস্যের পাশাপাশি তিনিও ঘাতকের বুলেটে আহত হয়েছিলেন। খুনিদের বিচার শেষ হয়েছে তবে পলাতক বাকিদের শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।






