বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, নিজের ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ওপর তার আস্থা নেই তবে জনতাই নৌকার ভরসা। জাতীয় পার্টি বলছে, নৌকার প্রার্থীর ভাইয়ের ছেলে সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহ সহযোগিতা না করায় নৌকার পরাজয় হবে। বিএনপির ঘরের স্বতন্ত্র প্রার্থী বলেছেন, বিএনপি’র সবাই তার সাথে আছে।






