ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে বরিশাল মহানগর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এর আগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থক ৩ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করে পুলিশ।
রোববার (১৪ মে) দিনগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার ঘোষণা আসলো।









