চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার লেভান্ডোভস্কি স্বপ্ন মানের হাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন রবার্ট লেভান্ডোভস্কি—স্প্যানিশ গণমাধ্যমে খবরটি ঢালাওভাবে প্রচার হচ্ছে। তবে পোলিশ তারকা স্ট্রাইকারকে ন্যু ক্যাম্পে আনতে বেশকিছু বাধার মাঝ দিয়ে যাবে জাভি হার্নান্দেজের দল। তহবিল গোছানো ছাড়াও স্প্যানিশ ক্লাবটির প্রতিবন্ধক হতে পারে লিভারপুলের স্ট্রাইকার সাদিও মানে।

কাতালানের ক্লাবের স্বপ্নের চুক্তি স্বাক্ষরে একপ্রকার বাধা হয়েই দাঁড়িয়েছে সেনেগালিজ এই তারকা। জার্মান জায়ান্ট মিউনিখ যদি লিভারপুল স্ট্রাইকারকে দলে আনতে পারে তাহলে লেভান্ডোভস্কিকে পাওয়া বার্সার জন্য সহজ হবে।

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটি ইতিমধ্যে মানের ক্লাব লিভারপুলের সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছে এবং তেমনটি করতে পারলে ক্লাবের অন্যতম গোলস্কোরারকে ছেড়ে দিতে রাজি হতে পারে বায়ার্ন। সেক্ষেত্রে, অর্থ এবং অন্য বিষয়গুলোতে লেভান্ডোভস্কিকে দলে আনার ব্যাপারে এগোতে পারে অর্থনৈতিক সমস্যায় থাকা বার্সা।

অলরেডদের ক্লাবে ৩০বর্ষী মানের চুক্তি আরও এক বছর বাকি আছে। তিনি গ্রীষ্মকালীন দলবদলের আগে আসছে মৌসুমে ক্লাব ছাড়ার ইঙ্গি দিয়েও রেখেছে। অন্যদিকে, লেভান্ডোভস্কির সঙ্গেও এক বছরের চুক্তি বাকি আছে বায়ার্নের। যদিও বাভারিয়ান ক্লাবটি পোলিশ স্ট্রাইকারের সিদ্ধান্তের উপর পুরো সম্মান জানিয়েছেন। জার্মান চ্যাম্পিয়নদের চাওয়া তার বিকল্প। সেটা হলেই লেভান্ডোভস্কিকে ছেড়ে দিবে দলটি।

যদি, মানে বায়ার্ন থেকে লেভান্ডোভস্কিকে বার্সেলোনা যেতে সাহায্য করে, তাহলে উসমানে ডেম্বেলে মানের জায়গায় লিভারপুলে আসতে পারে। ইংলিশ গণমাধ্যমে খবর, ফ্রি এজেন্ট হতে যাওয়া বার্সার ফ্রেঞ্চ উইঙ্গারের প্রতি চোখ রেখেছে চেলসিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেম্বেলেবায়ার্নবার্সেলোনামানেলিড স্পোর্টসলিভারপুললেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম শিরোপা জিততে গুজরাটের প্রয়োজন ১৩১ রান

পরবর্তী

‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

পরবর্তী

‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

মাদ্রিদে চ্যাম্পিয়নদের রাজকীয় বরণ

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT