চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটির হারের রাতে লিভারপুলের চারে চার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ধরাশায়ী হয়েছিল রিয়াল মাদ্রিদ। লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের ডেরায় সপ্তাহখানেকের মধ্যে আরও একবার হারের তেতো স্বাদ পেল তারা। চলতি মৌসুমে অধারাবাহিক এসি মিলানের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মিলানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে মালিক চিয়াও মিলানকে এগিয়ে দেয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতির আগে আলভারো মোরাতা ফের সফরকারীদের লিড পাইয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান টিয়ানি রেইন্ডার্স।

২০০৯ সালের পর ইউরোপসেরার মঞ্চে প্রথমবার রিয়ালের বিপক্ষে জিতল মিলান। ১৫ বছর আগে সান্তিয়াগো বার্নাব্যুতেই ৩-২ গোলে জিতেছিল ইতালিয়ানরা।

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র মাঠে ৪-১ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম চার গোল হজম করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। পাশাপাশি ২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি।

রাতের আরেক ম্যাচে লুইস ডিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে ৪-০তে উড়িয়ে দিয়েছে লিভারপুল। অপর গোলটি কোডি গ্যাকপোর। টানা ৪ ম্যাচে জয়ের দেখা পেল আর্নে স্লটের দল। জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা। চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট ১২।

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকা মিলান উঠে এসেছে ১৮ নম্বরে।

Reneta

বোলোগনার বিপক্ষে ১-০তে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন আছে মোনাকো। বোলোগনার অবস্থান ৩০তম। বরুশিয়া ডর্টমুন্ড ১-০তে জিতেছে স্ট্রুম গ্রাজের বিপক্ষে। পয়েন্ট টেবিলে চারে আছে ডর্টমুন্ড। সেলটিক ৩-১ গোলে হারিয়েছে লেইপজিগকে এবং ও লিল-জুভেন্টাসের ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়নস লিগচ্যাম্পিয়নস লিগজুভেন্টাসবার্সেলোনাম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT