চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোলের জয়ে বার্সা কোচ বললেন ‘এমন ক্ষুধাই ভালোবাসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সা ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না বার্সেলোনার। শেষ ৯ ম্যাচের ৮টিতে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে কাতালুনিয়ান দলটি। গত দুমাস ধরে জয়ের ক্ষুধায় থাকা বার্সেলোনা অবনমন অঞ্চলের ভ্যালেন্সিয়ার জালে গোল উৎসব করে জয়ে ফিরেছে। বড় জয়ে কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, গোল পাওয়ার এমন ক্ষুধাই তিনি ভালোবাসেন।

অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে রোববার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ৭-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার ৫ খেলোয়াড় করেছেন ৬ গোল, অন্য গোলটি নিজেদের জাল রক্ষা করতে গিয়ে ভ্যালেন্সিয়ার খেলোয়াড় উল্টো জালেই পাঠিয়ে দেন বল। দুর্দান্ত খেলা ফেরমিন লোপেজ জোড়া গোলের সঙ্গে একবার করে বল জালে পাঠিয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ফেররান তরেস, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি।

ম্যাচ শেষে ৫৯ বর্ষী জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা লা লিগায় বাজে পরিস্থিতিতে ছিলাম। এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা লড়াই চালিয়ে যেতে পারব। এখনও লম্বা পথ পাড়ি দেয়া বাকি এবং আমরা শেষপর্যন্ত লড়াই করতে চাই।’

‘দলের এই জয়ক্ষুধা ভালোবাসি এবং যেভাবে সেটা প্রকাশ করেছে সেটিও। ম্যাচটা ২-০ বা ৩-০তে শেষ হয়ে যায়নি। এই মানের খেলোয়াড় থাকাটা দলের জন্য ভালো ব্যাপার। আমরা খুব দারুণভাবে ম্যাচটা শুরু করেছিলাম। এখন পরের ম্যাচটা ঘরের মাঠে, আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।’

জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তিনেই থাকতে হচ্ছে বার্সাকে। ২১ ম্যাচে ১৩ জয়, ৩ ড্র ও ৫ হারে পয়েন্ট ৪২। শীর্ষের রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৭ পয়েন্টে পিছিয়ে আছে ফ্লিকের দল। সমান ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ৪৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাভ্যালেন্সিয়াররাফিনহালিড স্পোর্টসলেভান্ডোভস্কিহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT