স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর বিষয়ে বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিয়েছে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করা হয়েছে। সেই ওলমোকে নিয়েই অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সুপার কোপা খেলতে যাচ্ছে কাতালানরা।
এবারের স্প্যানিশ সুপার কোপা খেলতে সৌদি আরব যাচ্ছে বার্সেলোনা। দলে রাখা হয়েছে ওলমো ও ভিক্টরকে। বার্সার দেয়া ২৮ সদস্যের দলে দুজনের নাম আছে। যদিও কোপা ডেল রে’তে বারবাস্ত্রোর বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয়েছিল দুজনকেই।
বার্সা আশা করছে খুব শিগগিরই অচলাবস্থার অবসান হবে। কারণ বার্সা লা লিগায় এ দুই খেলোয়াড়ের বিষয়ে আপিল করবে। সবুজ সঙ্কেত পাওয়ার পর দুজনের খেলা নিয়ে কোনো সংশয় থাকবে না।
তবে দুজনের বিষয়ে লা লিগা থেকে বুধবারের আগে সবুজ সঙ্কেত পাওয়া যাবে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে।







