ফুটবল

বড় দান চালিয়ে খেলোয়াড় কেনা শুরু বার্সার

ফুটবল খেলোয়াড় গর্ডন এর হাতে বার্সেলোনা জার্সি 2031 নম্বরের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় গর্ডন বার্সেলোনা জার্সি ধরে দাঁড়িয়ে আছেন, পেছনে অন্য খেলোয়াড়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ হল ফুটবলের লিগগুলোর চলতি মৌসুমের খেলা, ১১ দিন পর থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। শেষ সময় এসে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে উড়িয়ে আনল বার্সেলোনা। বেশ চওড়া দামেই তাকে দলে টেনেছে কাতালানরা।

পাঁচ বছরের চুক্তিতে গর্ডনকে দলে নিয়েছে বার্সেলোনা। চুক্তিটির প্রাথমিক মূল্য ৭০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১০০১ কোটি টাকা। বিভিন্ন শর্ত পূরণের পর ৮০ মিলিয়ন ইউরোর বেশি পর্যন্ত বাড়তে পারে এ দাম। চলতি সপ্তাহে গর্ডনকে দলে ভেড়াতে বার্সা দ্রুত পদক্ষেপ নিয়েছে। যদিও বায়ার্ন মিউনিখ এবং লিভারপুলও এই ২৫ বর্ষী খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল।

বার্সা এবং নিউক্যাসল ট্রান্সফার ফি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। গর্ডন মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে বৃহস্পতিবার বার্সায় যাবেন।

গর্ডন বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলায় আমি ঠিক এমনটাই স্বপ্ন দেখতাম। এখানে আসতে পারাটা সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি জানি এর সাথে অনেক দায়িত্ব আছে, কিন্তু যেমনটা আমি বলেছি, আমি এই ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

‘নিউক্যাসলে আমার একজন ফিজিও আছেন এবং আমরা প্রতিদিন কথা বলতাম। আমি তাকে বলেছিলাম যে একদিন আমি বার্সার হয়ে খেলব, তাই আমি স্প্যানিশ শিখতে চাই। এভাবেই আমি কিছুটা বলতে পারি।’

থমাস টুখেলের ২৬ সদস্যের ইংল্যান্ড দলে জায়গা পাওয়ায় গর্ডন বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন। কোচ হানসি ফ্লিকের অনুরোধে এ গ্রীষ্মে আক্রমণভাগে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে গর্ডন বার্সেলোনায় এসেছেন। তিনি মূলত বাম প্রান্তে খেলেন। তবে মাঝখানেও খেলতে পারেন এবং লামিন ইয়ামাল ও রাফিনহার মতো খেলোয়াড়দের নিয়ে গড়া আক্রমণভাগকে আরও শক্তিশালী করবেন এ ইংলিশ ফরোয়ার্ড।

বিষয়:ইংল্যান্ড নিউক্যাসল ইউনাইটেড বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…