ফুটবল

বার্সা ছাড়া কারও প্রস্তাব বিবেচনা করিনি: লেভান্ডোভস্কি

Bayern Munich footballer celebrating victory with fists raised. Channel i News - চ্যানেল আই নিউজ

Bayern Munich player in red jersey celebrating on the field after a match victory. Channel i News – চ্যানেল আই নিউজ

পোলিশ তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কির নামটাই ২০২৩ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের দখলে থাকলেও সম্পর্কের সুতো কেটেছে বহুদিন। এরই মধ্যে কয়েক দফায় বাভারিয়ানদের জানিয়েছেন, আমি থাকতে চাই না। লেভার ঘোষণার পর জল ঘোলা কম হয়নি ক্লাব পাড়ায়। তবে সব এক পাশে রেখে বার্সার প্রস্তাব ব্যতীত অন্য কিছু ভাবছেন না এই ৩৩ বর্ষী।

২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেন লেভা। আধিপত্য বিস্তার করে বাভারিয়ানদের বহু শিরোপা এনে দিয়েছেন। নিজে যেমন খ্যাতি কুড়িয়েছেন তেমনি রাঙিয়েছেন ক্লাব জার্সিকে। বায়ার্ন-লেভা যেন একে অন্যের পরিপূরক। দীর্ঘ সেই সম্পর্কে ধরেছে ফাটল। কেটে গেছে বায়ার্নের প্রতি লেভার মোহ।

‘এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে আমি বায়ার্ন মিউনিখ ছেড়ে যেতে চাই। ব্যবসার চাইতে আনুগত্য এবং সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তারা আমার কথা শুনতে চায় না। আমি ক্লাবের কাছে এসবের শেষ চেয়েছিলাম। ভাল হতো একসাথে সমাধান খোঁজা। কেবল এক দিক থেকে সিদ্ধান্ত নেয়া যায় না। আমার ভেতরে কিছু একটা মারা গেছে। জীবনে নতুন আবেগ পেতে দূরে যেতে চাই।’

বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত ২৫৩ ম্যাচে মাঠে নেমে ২৩৮ গোল করেছেন লেভা। দুই বার জিতেছেন ফিফার সেরা ফুটবলারের খেতাব। জার্মান চ্যাম্পিয়ন শিরোপা জিতেছেন ১০ বার।

এতকিছুর পরও আক্ষেপ ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অর জেতা হয়নি লেভার। তবে সময় ফুরিয়ে যায়নি। রয়েছেন দারুণ ছন্দে। হেলায় সময় নষ্ট না করে লা লিগা জায়ান্ট বার্সায় খেলতে চান তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে লেভার গন্তব্য। পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সেটিও।

‘আমার মধ্যে কি চলছে জানলে কে বায়ার্নে যোগ দিতে চাইবে? সত্যি বলতে আমি বার্সেলোনার প্রস্তাব ছাড়া অন্য কোনো প্রস্তাব বিবেচনা করিনি।’

বিষয়:বায়ার্ন মিউনিখ বার্সেলোনা লেভান্ডোভস্কি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…