চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইয়ামাল সেরাটা খেলতে পারেনি’- জয়ের পর ফ্লিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে বেশ ভালো অবস্থানে আছে। শিরোপা দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা কাতালানরা শনিবার রাতে নেমেছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। লামিন ইয়ামালের একমাত্র গোলে জিতেছে বার্সা। কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, তরুণ এ তারকা ফরোয়ার্ড সেরাটা দিতে পারেননি। 

বিলবাওয়ের মাঠ স্যান মেমেস স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লামিন ইয়ামালের থেকে ৬৮ মিনিটে গোল এসেছে। এক গোলই ভাগ্য নির্ধারণ করে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।

পরে ফ্লিক বলেছেন, ‘এখানে খেলা সহজ নয়। এখানকার জয়ের বেশ মূল্য আছে আমার কাছে। আমরা এখানে কোন গোলও হজম করিনি। আমার মনে হয় যখন আমরা নিজেদের স্টাইলে খেলি, সেটা মানিয়ে যায়। এটা নির্ভর করে পুরো দলের উপর, দলকে যেভাবে রক্ষা করি। গোল না খাওয়া আমাদের আত্মবিশ্বাস ও দর্শন বাড়িয়ে দেয়।’

‘সবসময় আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই দলে একটা বিশেষ পরিবেশ আছে, আমি যা মূল্যবান বলে মনে করি। তারা যেভাবে একসাথে আছে, তাদের আচরণ, সবকিছুই অসাধারণ। আমি খুশি। যা দেখি তা আমার ভালো লাগে। অ্যাটলেটিকোর বিপক্ষে খেলার পর, একটা ভালো মনোভাব দেখেছি, এটাই আমি দেখি এবং খুঁজছি।’

ম্যাচের একমাত্র গোলদাতা লামিন ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘সে সেরা খেলাটা খেলতে পারেনি, কিন্তু তার গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। যখন তার কাছে সময়-সুযোগ থাকে… তখন সে অনুশীলনে তার খেলার উপর অনেক পরিশ্রম করে। এটা ভালো যে, এমন পরিস্থিতিতে সে সমাধান বের করে আনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকফ্লিকবার্সেলোনালা লিগালামিনলিড স্পোর্টসস্যান মেমেস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT