চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়ালের সঙ্গে জয় পেলেও ‘খুশি’ নন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ভিয়ারিয়ালের মাঠে শুরুতে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে সমতায় ফিরে দ্বিতীয়ার্ধে উল্টো স্বাগতিকরা এগিয়ে যায়। শেষদিকে আবারও জোড়া গোল করে জয়ের উৎসবে মেতে ওঠে জাভি হার্নান্দেজের দল। জয় পেলেও দলের এমন পারফরম্যান্সে খুব বেশি খুশি নন বার্সা কোচ।

৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘এটি একটি পাগলাটে ম্যাচ ছিল, যেখানে আমাদেরই দোষ বেশি। ২-০তে এগিয়ে আমরা আধিপত্য বিস্তার করেছিলাম। সেখান থেকে ম্যাচ আমাদের হওয়ার কথা ছিল। উল্টো ভিয়ারিয়াল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আমরা সেখান থেকে হাল ছেড়ে দেই।’

ভিয়ারিয়ালের মাঠে রোববার লা লিগার ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে জাভির দল। গ্যাভি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে প্রথম ১৫ মিনিটে ২-০তে লিড নেয় বার্সা। এরপর হুয়ান ফয়েথ, আলেকজান্ডার সরলথ ও অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। জাভির মতে, প্রতিপক্ষের প্রথম গোলটি হয়েছে বার্সার নিজেদের দোষে।

‘তাদের প্রথম গোলটি হয়েছে আমাদের দোষে, এমন একটি কর্নার কিকে গোল হওয়ার কথা না। এমনকি দ্বিতীয় গোলটি আমাদের এড়ানোর সুযোগ ছিল। তৃতীয়টি পাল্টা আক্রমণে হলেও সত্যি বলতে সেখান থেকে আমরা ভালো খেলেছি। দলটি ধৈর্যশীল ছিল, আধিপত্য বিস্তার করেছিল এবং এর বাইরেও তারা অনেককিছু করেছে।’

ম্যাচে ৩-২ গোলে পিছিয়ে থাকার পর বদলি নেমে সমতা আনেন ফেররান তরেস। এরপর রবার্ট লেভান্ডোভস্কির গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি। জাভি অবশ্য বলেছেন, গোলব্যবধান আরও বেশি হতে পারত।

‘শেষ পর্যন্ত আমি মনে করি, আমরা আরও দুই বা তিনটি গোল করতে পারতাম। সর্বোপরি দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে আক্রমণ করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমাদের রক্ষণে উন্নতি করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনাভিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT