ফুটবল

৭ গোল দিয়ে সমর্থকদের ‘গর্বিত’ করেছে বার্সেলোনা

ব্রাজিলিয়ান রাফিনহার হ্যাটট্রিক

বার্সেলোনার খেলোয়াড়রা গোল করতে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে বার্সেলোনার খেলোয়াড়রা ৭ গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লা লিগার নতুন মৌসুমে জয়যাত্রা অব্যাহত বার্সেলোনার। প্রথম চার ম্যাচে সবকটি জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ঘরের মাঠে সবশেষ রিয়াল ভ্যালাদোলিদকে নাস্তানাবুদ করে ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে রাফিনহা-লেভান্ডোভস্কি বাহিনী। বড় জয়ে গর্বিত ভক্ত-সমর্থকরাও, বলছেন জার্মান কোচ ফ্লিক।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ভ্যালাদোলিদের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন লেভান্ডোভস্কি, দানি ওলমো, হুলেস কুন্দে ও ফেররান তরেস।

ম্যাচ শেষে ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘এমন জয়ের পর যখন সমর্থকদের উদযাপন দেখি, তখন আসলে বিশেষ অনুভূতি হয়। ম্যাচে যতবার আক্রমণ করেছি, আমরা আরও একটি করে গোল করতে চেয়েছিলাম। এমন মনোভাব দলের জন্য খুবই ভালো। যা ভক্ত-সমর্থকদের গর্বিত করে। এ কারণেই আমরা এখানে আছি। ব্যক্তিগত এবং যৌথভাবে সেরা পারফরম্যান্স দিতে।’

‘আমি গর্বিত, কারণ সমর্থকদের খুশি করতে পেরেছি। মৌসুমের শেষপর্যন্ত পারফরম্যান্স ধরে রাখতে হবে। বড় কাজ এখনও বাকি। সামনে আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ আছে। আশা করি সেখানে খেলে তারা আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করবে। ফিরে এসে বার্সাকে নিয়ে নতুনভাবে চিন্তা করবে।’

ভ্যালাদোলিদের বিপক্ষে বড় ব্যবধানে জিতে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে সুসংহত বার্সেলোনা। প্রথম ৪ ম্যাচে বার্সার মতো ১২ পয়েন্ট তোলার সুযোগ হয়নি অন্যকোনো দলের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচে খেলে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে।

বিষয়:বার্সেলোনা রাফিনহা লেভান্ডোভস্কি হ্যান্সি ফ্লিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…