চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদ্য প্রয়াত চিকিৎসকের জন্য ম্যাচটা জিততে চায় বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের কয়েকঘণ্টা আগে টিম হোটেলে মারা যান বার্সেলোনা দলের প্রধান চিকিৎসক কার্সেল মিনারো গার্সিয়া। ম্যাচটি সেদিন আর খেলা হয়নি, শুরুর মিনিট বিশেক আগে স্থগিত করা হয়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে নামছে বার্সেলোনা। প্রয়াত গার্সিয়ার জন্য সর্বোচ্চটা দিয়ে বেনফিকার বিপক্ষে জিততে চায় কাতালান ক্লাবটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে শুরুতে প্রয়াত চিকিৎসককে স্মরণ করেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

গার্সিয়াকে হারানো বার্সেলোনার জন্য বড় ক্ষতি বলেছেন ফ্লিক। বলেছেন, ‘তাকে হারানো বড় ক্ষতি, চমৎকার একজন মানুষ এবং দারুণ চিকিৎসক ছিলেন। দলের জন্য, ক্লাবের জন্য ছিলেন অসাধারণ একজন। আমাদের দলের মূল অংশ ছিলেন। আমরা তার অভাব বোধ করব, তবে বাস্তবতা মেনে নিতে হবে। মনে করি, উপর থেকে তিনি আমাদের সমর্থন করবেন। আমরা তার জন্য খেলতে চাই, তার জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।’

গার্সিয়ার মৃত্যুর পর বার্সেলোনার খেলোয়াড়সহ দলের সদস্যদের মানসিক অবস্থার অবনতি হয়েছিল। পরিস্থিতি আপাতত ঠিক হয়ে উঠেছে, বলেছেন ফ্লিক। বলেছেন, ‘মনে করি, দল পরিস্থিতি ভালোভাবে সামলে উঠছে। ম্যাচটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি, লিসবনের ম্যাচের পরই বলেছি, ওটা ছিল কেবল প্রথম ম্যাচ।’

প্রথম লেগে বেনফিকার মাঠে ১০ জনের দল নিয়ে খেলে বার্সেলোনা। ১-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। লা লিগাতেও ছন্দে আছে কাতালানরা। ছন্দ ধরে রাখতে আত্মবিশ্বাসী বার্সেলোনা।

ফ্লিক বলেছেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। আশা করি, আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারব। দলকে খুব মনোযোগী দেখছি। কেউই কোনকিছু নিশ্চিত ধরে নেয়নি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্সিয়াচ্যাম্পিয়ন্স লিগফ্লিকবার্সেলোনাবেনফিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT