ফুটবল

নিজেদের করা চুক্তিকে নিজেরাই ‘অপরাধ’ বলছে বার্সা

ফুটবল খেলোয়াড় বার্সেলোনার জার্সিতে স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড় স্টেডিয়ামে প্রস্তুত, স্পটিফাই লোগোসহ জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় আসেন ফ্রেঙ্কি ডি ইয়ং। পরের বছরই ডাচ মিডফিল্ডারের সাথে দুবছরের চুক্তি বাড়িয়ে নেয় কাতালান ক্লাবটি। ইংলিশ গণমাধ্যমে প্রতিবেদন, সেই চুক্তিকে এখন ‘অপরাধের মিশেলে লাভজনক চুক্তি’ বলছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

২০২০ সালের অক্টোবরে বার্সার তখনকার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সিদ্ধান্তে চুক্তির সময়সীমা বাড়ান ডি ইয়ং। এখন সে চুক্তিকে অস্বীকার করছে ক্লাবটি। এমনকি নেদারল্যান্ডস মিডফিল্ডারকে পুরনো চুক্তিতে ফিরে যেতে লিখিত নোটিশ পাঠিয়েছে কাতালানদের বর্তমান পরিচালনা বোর্ড।

নোটিশে সাড়া না দিলে ডাচ ফুটবলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বার্সা, এমনই খবর।

গত মৌসুম থেকে তীব্র আর্থিক সমস্যায় নিমজ্জিত বার্সেলোনা। তাই ডি ইয়ংকে বিক্রি করে চাপ কিছুটা কমাতে চাইছে ক্লাবটি। শুধু তা-ই নয়, সেখান থেকে পাওয়া অর্থে ম্যানচেস্টার সিটি তারকা বের্নার্দো সিলভাকেও দলে টানার চেষ্টা করবে তারা।

ডি ইয়ংয়ের ব্যাপারে ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ৬৩ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তিতে সম্মত হয়েছে বার্সেলোনা। সমস্যা হল, পুরনো চুক্তিতে ডাচ তারকাকে বিক্রি করতে পারলে আগের থেকে ১.২৫ গুণ বেশি লাভ করতে পারবে ক্লাবটি। তাই যেকোনো মূল্যে পুরনো চুক্তিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে হুয়ান লাপোর্তার বর্তমান পর্ষদ।

বিষয়:ইউনাইটেড ডি ইয়ং বার্তোমেউ বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…