ফুটবল

শাকিরার পর বার্সার সঙ্গে সম্পর্কছেদ পিকের?

ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল ক্লাবের লিওনেল মেসি মাঠে খেলছেন, অন্য খেলোয়াড়রা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোট, অফ ফর্ম, ব্যক্তিগত ঝামেলা—সব মিলিয়ে বাজে সময়ের মাঝ দিয়ে যাচ্ছেন জেরার্ড পিকে। প্রেমিকা শাকিরার সঙ্গে সম্পর্ক ছেদের পর এবার ন্যু ক্যাম্প ছাড়তে হতে পারে এই স্প্যানিয়ার্ডকে। সাহসী পদক্ষেপটি আসন্ন মৌসুমেই নিতে পারে আর্থিক দুরবস্থায় ভোগা বার্সেলোনা।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, কাতালান ক্লাবটি থেকে বার্ষিক ১৯ মিলিয়ন ইউরো নেন পিকে। বর্তমান সময়ে যা বহন করা কষ্টসাধ্য মনে করছে জাভি হার্নান্দেজের ক্লাব। দলবদলের বাজারে নিজেদের তহবিল গঠন করতে অভিজ্ঞ ডিফেন্ডারকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে বার্সা।

সদ্য সমাপ্ত মৌসুমে প্রায় পুরোটা সময় চোটে আক্রান্ত ছিলেন ৩৫ বর্ষী তারকা। মৌসুমের শেষ দুমাসে তাকে শুরুর একাদশে পাওয়া নিয়েও ছিল শঙ্কা। বার্সার জার্সিতে ২৭ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে। তবুও, দুরবস্থায় ভোগা ক্লাবকে বাঁচাতে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হতে পারে তাকে।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলছেন পিকে। ২০২০ সালে নিজের চুক্তিও বাড়িয়ে নিয়েছিলেন। পিকে বলেছিলেন, ক্লাবের সর্বোত্তম স্বার্থে চলে যেতে হলে সেটাই করবেন তিনি। অর্থনৈতিক ঝুঁকিতে থাকা বার্সা হয়ত সেই সুযোগটি নিয়ে নিবে!

বিষয়:জাভি পিকে বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড শাকিরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…