চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-বায়ার্ন-লিভারপুলের জয়, হেরেছে চেলসি-ইন্টার

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাস করছে, অন্য খেলোয়াড়টি দুঃখ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ রাউন্ডে মঙ্গলবার রাতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। আটালান্টার বিপক্ষে হেরেছে ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। বড় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। 

ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোল জিতেছে বার্সা। ২১ মিনিটে অ্যান্সগার ক্রনফের গোলে লিড পায় সফরকারীরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে হুলেস কৌন্ডের জোড়া গোলে প্রত্যাবর্তন করে বার্সা। ৫০ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে গোল করেন কৌন্ডে। তিন মিনিটের ব্যবধানে লামিন ইয়ামালের পাসে জয়সূচক গোলটিও করেন কৌন্ডে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্পোর্টিং লিসবনকে ৩-১ গোল হারিয়েছে বায়ার্ন। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে ধোঁয়াতে ছেয়ে যায় মাঠ, সেসময় নিজের ভুলেই নিজেদের জালে বল জড়ান জসুয়া কিমিচ, ১-০তে পিছিয়ে পড়ে বায়ার্ন। এরপর দারুণভাবে ম্যাচে ফেরে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৫ মিনিটে মাইকেল অলিসের পাসে সমতায় ফেরান সার্জি গ্যানাব্রে। ৬৯ মিনিটে কনার্ড লাইমারের পাসে গোল করে বায়ার্নকে লিড এনে দেন লিনার্ট কার্ল। ৭৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন জনাথন তাহ।

Banglabid

অন্য ম্যাচে মিলানের সান সিরোতে ডমিনিক সোবোসলাই শেষ মুহূর্তের পেনাল্টিতে লিভারপুলের কাছে  ১-০তে হেরেছে ইন্টার মিলান। শুরুতে আক্রমণাত্মক খেলেছে দুদলই, জালের দেখা পায়নি কেউ। ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, ইব্রাহিমা কনাতে গোল করেন, পরে দেখা যায় বল গোললাইন পেরোনোর আগে হুগো একিতিকের হাতে লেগেছে, রেফারি লিভারপুলের গোলটি বাতিল করেন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রম চালায় দুদল। ৮৮ মিনিটে, ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত আছে, পেনাল্টি পায় লিভারপুল, গোল করে দলকে এগিয়ে দেন সেবোসলাই।

ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আটালান্টা। ম্যাচের ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জিয়ানলুকার স্কামাকা গোলে সমতায় ফেরে আটালান্টা। ৮৩ মিনিটেব চার্লস ডি কেটেলেয়ার গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

আরেক ম্যাচে পিএসভিকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সেলোনামিলানলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT