ফুটবল

বার্সেলোনার বিরুদ্ধে মামলা আগুয়েরোর

অ্যাগুয়েরো বার্সেলোনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাগুয়েরো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, তিনি মামলার প্রতিবাদে হাত তুলে ধরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো পাওনা অর্থ দাবি করে মামলা করেছিলেন তার সবশেষে ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে। আগুয়েরোর চুক্তি বাতিল হওয়ার পর এ প্রক্রিয়ার অংশ হিসেবে পাওনা অর্থ আদায়ে তিনি এ মামলা করেছিলেন। এর পরিমাণ ৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি তার সদস্যদের কাছে ২০২৩-২৪ মৌসুমের আর্থিক প্রতিবেদন পাঠিয়েছে। সেই আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাওনা আদায়ে আগুয়েরোর মামলার ব্যাপারটি। তবে গত প্রায় তিন বছরেও বার্সেলোনার সঙ্গে তার আর্থিক লেনদেনের সুরাহা হয়নি।

এ বছরের মে মাসে আগুয়েরো এ মামলা করেছেন বলে ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে। ‘২৯ মে ২০২৪ সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো ৩ মিলিয়ন ইউরো দাবি করে মামলা করেছিল। তার মতে, ক্লাবের সাথে তার চুক্তি শেষ করার অংশ হিসাবে তিনি এ অর্থ পান।’

৩৬ বর্ষী আগুয়েরো ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন। কিন্তু নভেম্বরের শুরুতেই হৃদযন্ত্রের জটিলতা সংক্রান্ত রোগে হাসপাতালে যেতে হয় তাকে। প্রাথমিকভাবে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বলা হলেও চিকিৎসকের পরামর্শে ডিসেম্বরেই ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানান।

বিষয়:আগুয়েরো আর্জেন্টিনা বার্সেলোনা ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…