চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে বদলে দেয়ার ক্ষমতা এখনও আছে মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মৌসুমে লিওনেল মেসি বার্সায় ফিরলে দলের চেহারা পাল্টে দিতে পারবেন, এমন মনে করছেন কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকেও এটাই বলেছেন তিনি। স্প্যানিশ কোচের ভাষ্য, বার্সাকে বদলে দেয়ার মতো ক্ষমতা এখনও মেসির আছে।

মৌসুম শেষে পিএসজিতে লিওনেল মেসি থাকছেন না, সেটি একপ্রকার নিশ্চিত। বিশ্বজয়ী কিংবদন্তিকে ন্যু ক্যাম্পে ফেরাতে চায় বার্সেলোনা। সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে ফিরিয়ে আনতে মেসির রাজি হওয়ার পাশাপাশি আর্থিক বাধাও রয়েছে বার্সার।

এমন বাস্তবতায় মেসিকে আবারও স্পেনে ফিরিয়ে আনলে অর্থবহ হবে কিনা এমন প্রশ্নে জাভি বলেছেন, ‘ফুটবলের দিক থেকে বিবেচনা করলে এবং আমি যে দায়িত্বে আছি তাতে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি, মেসির ক্ষমতা বার্সাকে দারুণভাবে সাহায্য করবে।’

‘সভাপতিকে পরিষ্কার করে বলেছি। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ মেসি এখনও পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড়, খেলার বিষয়ে আপোষহীন, নিজেকে ছাড়িয়ে যেতে চায়, সে বিশ্বকাপজয়ী অধিনায়ক।’

‘উদাহরণ দিতে গেলে, ২০১০ সালে আমাদের দলটিতে যেমন প্রতিভা ছিল এখন তা নেই। মেসি এই দলে কী আনতে পারে? সে অসাধারণ প্রতিভা নিয়ে আসবে। দারুণসব পাস, ফ্রি-কিক নেয়া ও গোল করতে সক্ষম। মাঠের আক্রমণে পার্থক্য তৈরি করার মতো একজন খেলোয়াড় তিনি। যেভাবে দলকে চাই, নিঃসন্দেহে মেসি অনেককিছুই যোগ করবে। তবে সবকিছুই নির্ভর করছে মেসির উপর।’

‘হয়তো মেসির সন্দেহ হতে পারে, ভাবতে পারে আগের বার্সা আর এই বার্সা এক নয়। সার্জিও বুসকেটস ও জর্ডি আলবার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারা চলে যাচ্ছেন। যদিও বিষয়টি আমার ধারণা, কারণ মেসির মনে কী চলছে তা জানি না। এটা সত্যি আমার সঙ্গে মেসির খুব ভালো সম্পর্ক আছে, তবে দিন শেষে ব্যক্তিগত সিদ্ধান্তের উপরই সব নির্ভর করে।’

Reneta

‘সে বার্সায় আসলে আমাদের খেলা একটি মডেল হবে আবারও। লিও বিভিন্ন পজিশনে খেলতে পারে। একজন উইঙ্গার, একজন মিডফিল্ডার, এমনকি মিডফিল্ডের চূড়ান্ত পাসও করতে পারেন দারুণ। সে প্রায় একজন মিডফিল্ডার। হয়তো আগের ক্ষিপ্রতা হারিয়ে ফেলেছে, কিন্তু বিশ্বকাপে আমরা দেখেছি একজন অসাধারণ মেসিকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিপিএসজিবার্সেলোনামেসিলা লিগালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদের বাজেট অধিবেশন বসছে ৩১ মে

পরবর্তী

মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ

পরবর্তী

মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ

পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করতে পারবে অনিবন্ধিত জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT