চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা দেওয়া হবে না: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে। তবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার ১৮ নভেম্বর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন: ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে।

কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন: যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন: ২০১৭ সালের পর ইসলামি ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। শিগগিরিই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন: সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামি ব্যাংকের ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯৭২টি। প্রবাসী আয় এসেছে ১০ হাজার কোটি টাকা। দেশের মোট রেমিট্যান্সে ইসলামি ব্যাংক আবারও ৩০ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে।

ট্যাগ: গভর্নর ড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনআইএ টিম যাচ্ছে মণিপুরে

পরবর্তী

জেলায় জেলায় ‘স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প করছে গ্রামীণফোন

পরবর্তী
বিভিন্ন বয়সের তরুণ উদ্যোক্তা ও প্রশিক্ষকরা একত্রে বুটক্যাম্পে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় ‘স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প করছে গ্রামীণফোন

ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT