অর্থনীতি

রমজানে ব্যাংকে লেনদেন পাঁচ ঘণ্টা

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বাংলাদেশের ব্যাংকের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বাংলাদেশের ব্যাংকের সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সময় সূচিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পাঁচ ঘণ্টা দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংকিং লেনদেন। 

মঙ্গলবার রমজানের এ নতুন সময় সূচি নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

Bangladesh Bank official notice about banking transaction hours during Ramadan. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:বাংলাদেশ ব্যাংক ব্যাংক রমজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…