ব্যাংকারদের ওয়েলফেয়ার ভিত্তিক সংগঠন নেক্সট জেনারেশন ব্যাংকার্স অব বাংলাদেশ (এনজিবিবি) ট্রাস্টের-এর উদ্যোগে ঋতুরাজ বসন্তের হালকা হিমেল সন্ধ্যায়, সব ব্যাংকারদের অংশগ্রহণে এক পিঠা উৎসব এবং পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ ই ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রূফ রেস্তোরাঁয় দূর দূরান্ত থেকে আগত ব্যাংকাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি আনন্দঘন সন্ধ্যা উপভোগ করেন।
সাবেক ব্যাংকার ও তরুণ টেক উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের প্রেসিডেন্ট, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় কর্মরত মো. আব্দুল্লাহ আল ফারুক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ড. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন রশীদ, শরিফ মইনুল হোসেন, ট্রেজারার মারুফুল হক, স্পন্সর সদস্য আমিনুর রহমান মন্ডল প্রমূখ বক্তব্য দেন।
ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ওয়াসী উদ্দিন আহমেদ চৌধুরী ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ১৬ ব্যাংকের বিভিন্ন অভিজ্ঞ এবং নবীন উদীয়মান ব্যাংকারগণ উপস্থিত ছিলেন।










