আদালত

জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে রেজিস্ট্রেশন হওয়া এবং আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। সেই সাথে আদালত এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।

জিআই পণ্যের সমন্বিত তালিকা তৈরির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা গতকাল হাইকোর্টে রিটটি করেন। আদালতে আজ রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। নিজেকে টাঙ্গাইলের মেয়ে উল্লেখ করে এই আইনজীবী আদালতে টাঙ্গাইলের শাড়ির জিআই ইস্যু সহ দেশের গুরুত্বপূর্ণ পণ্যের আন্তর্জাতিক জিআই মর্যাদা সংরক্ষণের আবেদন জানান।

বিষয়:জিআই পণ্য হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…