অর্থনীতি

ব্যাংক থেকে নগদ টাকা তোলা যাবে সর্বোচ্চ ৩ লাখ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে, যা ব্যাংকের অফিসের মূল প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাংকের এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা তোলা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১৮ আগস্ট) থেকে গ্রাহকরা এ টাকা তুলতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে তারা।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোন পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা যায়, গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। অর্থাৎ এ সপ্তাহে সীমা কিছুটা বাড়ানো হলো।

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সেজন্য এক হিসাব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বিষয়:বাংলাদেশ ব্যাংক ব্যাংকে লেনদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…