চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ অবনতি হয়েছে লাল-সবুজদের। তাতে নয় থেকে দশে নেমে গেছে টিম টাইগার্স। বাংলাদেশের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে উইন্ডিজ। তবে টেস্ট ও টি-টুয়েন্টিতে আগের মতোই ৯ নম্বরে আছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৪ সালের মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

Banglabid

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার এবং ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের ভরাডুবির প্রতিফলন দেখা গেল আইসিসির র‍্যাঙ্কিংয়ে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট দল। দারুণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল ভারত। রেটিং পয়েন্ট ১২২ থেকে বাড়িয়ে ১২৪ করে শীর্ষে রোহিত শর্মার দল। আর ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ওই টুর্নামেন্টের রানার্সআপ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। অস্ট্রেলিয়া আছে তিনে।

এরপরের নামটাই শ্রীলঙ্কার। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় পাঁচ রেটিং পয়েন্ট এনে দিয়েছে লঙ্কানদের। শ্রীলঙ্কার এই উত্থানে পরের দুটি নাম পাকিস্তান ও সাউথ আফ্রিকা। প্রোটিয়ারা নিজেদের ফর্মের কারণে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে।

Reneta

র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে চড়েছে আফগানিস্তানও। চার পয়েন্ট বাড়ার কারণে তারা সাতে আছে তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ পিছিয়ে নেমে গেছে আটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডওয়ানডে ব্যাঙ্কিংওয়েস্ট ইন্ডিজবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT